জ্যাঠা মশায়ের শ্রাদ্ধের স্নান করতে নেমে হুগলি নদীতে তলিয়ে মৃত্যু ২৪ বছরের যুবকের, সাড়ে তিন ঘণ্টার তল্লাশিতে উদ্ধার দেহ
প্রকাশকাল: 28 Sep 2026, 01:01 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
দক্ষিণ ২৪ পরগনা: জেঠামশাইয়ের শ্রাদ্ধের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার আগেই মর্মান্তিক পরিণতি হল ২৪ বছরের তরতাজা যুবকের। শ্রাদ্ধ উপলক্ষে হুগলি নদীতে স্নান করতে নেমে জোয়ারের স্রোতে তলিয়ে মৃত্যু হল রিপন দে নামে এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানার অন্তর্গত তারা মা ঘাটে এই দুর্ঘটনা ঘটে। মৃত যুবক রিপন দে মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর প্রায় দুটো নাগাদ রিপনদের বাড়িতে তাঁর জেঠামশাইয়ের শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে দাদা ও ভাই একসঙ্গে হুগলি নদীতে স্নান করতে নামেন। আচমকাই জোয়ারের জলের টানে দু'জনেই তলিয়ে যেতে শুরু করেন।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীতে নেমে কোনওরকমে রিপনের দাদাকে উদ্ধার করেন। কিন্তু রিপনকে তখন আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্রনগর থানার পুলিশ। খবর দেওয়া হয় সিভিল ডিফেন্স এবং ডিএমজি আধিকারিকদের।
এরপর পিটবোর্ড ও ডুবুরি নামিয়ে নদীতে শুরু হয় তল্লাশি অভিযান। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর অবশেষে রিপন দে-র দেহ উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তারা মা ঘাটে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। স্বজনকে হারিয়ে শোকে ভেঙে পড়ে পরিবার। শ্রাদ্ধের মতো পারিবারিক অনুষ্ঠানের মাঝেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের আবহ।
মহানন্দা নদীতেও স্নান করতে নেমে দুই তরুণের মৃত্যু
এদিকে একই দিনে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জেও নদীতে স্নান করতে নেমে মৃত্যু হয়েছে দুই তরুণের। রবিবার দুপুর পৌনে দুটো নাগাদ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর সংলগ্ন মহানন্দা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে রয়েছেন মহিপুর ভাটোপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে ১৮ বছরের সুজন এবং একই এলাকার সুবাহানের ছেলে ১৯ বছরের সাব্বির আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সুজন, সাব্বির-সহ কয়েকজন দিয়ার ধাইনগর ঘাটে মহানন্দা নদীতে স্নান করতে নেমেছিলেন। আচমকাই নদীর স্রোতে তলিয়ে যান সুজন ও সাব্বির। তাঁদের সঙ্গে থাকা অন্যরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে নদী থেকে দু'জনকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা যায়। পরপর নদীতে স্নান করতে নেমে মৃত্যুর ঘটনায় ফের প্রশ্ন উঠেছে নদীর স্রোত ও জোয়ারের সময় বাড়তি সতর্কতার প্রয়োজনীয়তা নিয়ে।