জুবলি মোড় থেকে স্কব গেট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু, পুজোর আগেই শেষ করার উদ্যোগ - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

জুবলি মোড় থেকে স্কব গেট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু, পুজোর আগেই শেষ করার উদ্যোগ

প্রকাশকাল: 28 Sep 2026, 03:50 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
আসানসোল: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা জুবলি মোড় থেকে স্কব গেট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ অবশেষে শুরু হল। রাস্তার খারাপ অবস্থার কারণে দীর্ঘদিন ধরেই সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষ। এই রাস্তায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনাও ঘটছিল বলে স্থানীয়দের অভিযোগ।


জানা গেছে, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জেলা শাসকের সঙ্গে বৈঠক করার পর আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি (ADDA)-কে দিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করান।


বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানান, প্রচুর ছোট বড় যানবাহনের সাথে ভারী ও মালবোঝাই গাড়ি সারাদিন চলাচল করে এই রাস্তা দিয়ে। সাথে প্রায় ছ'হাজার স্কুল পড়ুয়ার যাতায়াতের রাস্তা এটি। পুজোর আগেই যাতে রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ করা যায়, সেই লক্ষ্যে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশার কারণে সাধারণ মানুষকে যে সমস্যার মুখে পড়তে হচ্ছিল, সংস্কারের কাজ শেষ হলে সেই সমস্যা অনেকটাই মিটবে বলে তিনি আশাবাদী।


রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও স্বস্তি ফিরেছে। তাঁদের আশা, দ্রুত কাজ শেষ হলে যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ ও স্বাভাবিক হবে।

শেয়ার করুন: