অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও বুলডোজার! কালীঘাটে ফুটপাত দখলমুক্ত করতে বড়সড় অভিযান পুরসভা-পুলিশের
প্রকাশকাল: 12 Nov 2026, 12:10 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
কলকাতা: অবশেষে বুলডোজার অভিযান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনেও! বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার কালীঘাট রোড সংলগ্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে বড়সড় অভিযান শুরু করল পুরসভা ও পুলিশ। এই অভিযানে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ফুটপাতের উপর তৈরি বাঁশের অস্থায়ী ছাউনি ও কাঠামো। পাশাপাশি গ্যাস কাটার দিয়ে কেটে সরিয়ে দেওয়া হয় ফুটপাত আটকে থাকা লোহার গেট। সরিয়ে দেওয়া হয় সেখানে থাকা পুলিশ কিয়স্কও বলে জানা গিয়েছে।
বেশ কিছুদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ফুটপাত দখল করে অস্থায়ী কাঠামো ও গেট তৈরির অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফুটপাতের উপর এই ধরনের নির্মাণের কারণে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছিল। বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলেও শুরু হয়েছিল চাপানউতোর।
ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে তাঁর কালীঘাটের বাড়ির সামনে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন খোদ সাংসদও। শনিবার সকালেও সেই উত্তেজনার রেশ বজায় ছিল। সেই সময় স্থানীয় বাসিন্দারা ফুটপাত দখল করে রাখা অস্থায়ী ছাউনি ও গেট নিয়ে সরব হন।
এরপর বুধবার সন্ধ্যায় সাংসদের বাড়িতে পৌঁছয় পুলিশ। বুলডোজার দিয়ে কাঠামো ভেঙে ফেলার আশঙ্কায় অভিষেকের অনুগামীরা নিজেরাই অস্থায়ী ছাউনি খোলার কাজ শুরু করেন। যদিও সেই কাজ সম্পূর্ণ হওয়ার আগেই বৃহস্পতিবার সকালে পুরসভা ও পুলিশের আধিকারিকরা বুলডোজার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। শুরু হয় উচ্ছেদ অভিযান।
অভিযান ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য সকাল থেকেই কালীঘাট রোড সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। উপস্থিত ছিলেন পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরাও। প্রশাসনের নজরদারিতে ধাপে ধাপে সরিয়ে ফেলা হয় ফুটপাতের উপর থাকা অস্থায়ী ছাউনি, লোহার গেট এবং অন্যান্য কাঠামো।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ফুটপাত দখলমুক্ত করার এই অভিযান ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।