পাম্প চালু করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট! নিউটাউনে প্রাণ গেল এনকেডিএ কর্মীর
প্রকাশকাল: 13 Nov 2026, 12:54 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
শুক্রবার সকালে সাবমার্সিবেল পাম্প পরীক্ষা করতে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি ৩০ বছরের সুলগ্ন দে-র
নিউটাউনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)-র এক কর্মীর। মৃতের নাম সুলগ্ন দে (৩০)। তাঁর বাড়ি হুগলির পুড়শুড়ায়। শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাম্পের সুইচ দেওয়ার পরেও সেটি চালু হচ্ছিল না। কী কারণে পাম্পটি কাজ করছে না, তা পরীক্ষা করতে যান সুলগ্ন। সেই সময় সাবমার্সিবেল পাম্পে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। বাঁশের সাহায্যে তাঁকে পাম্প থেকে বিচ্ছিন্ন করা হয়।
এরপর আশঙ্কাজনক অবস্থায় সুলগ্নকে ব্রডডেথ নামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আগের দিনই বাড়ি থেকে কাজে যোগ দিতে এসেছিলেন সুলগ্ন। তাঁর নাইট ডিউটি ছিল। শুক্রবার সকালে ডিউটি শেষ করে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ি ফেরার অপেক্ষায় থাকা পরিবারের কাছে পৌঁছল তাঁর মৃত্যুসংবাদ।