পুরী যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা ওড়িশার জাজপুরে, আহত ১৬ - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
রাজ্য

পুরী যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা ওড়িশার জাজপুরে, আহত ১৬

প্রকাশকাল: 13 Nov 2026, 01:14 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
বাংলা থেকে পুরী যাওয়ার পথে ওড়িশার জাজপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারল যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য কটকে স্থানান্তরিত করা হয়েছে।





পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। মেদিনীপুর থেকে প্রায় ৫৫ জন যাত্রীকে নিয়ে পুরীর উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। পথে জাজপুরের একটি ওভারব্রিজের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে বাসটি। আচমকা সংঘর্ষে বাসের একাধিক যাত্রী আহত হন।





ট্রাকের টায়ার পাংচার, বাসচালকের ঘুমিয়ে পড়ার অনুমানঃ


প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রাকটির একটি টায়ার পাংচার হয়ে যাওয়ায় সেটিকে রাস্তার ধারে দাঁড় করানো হয়েছিল। অন্যদিকে, বাসচালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক অনুমান, চালকের নিয়ন্ত্রণ হারানোর জেরেই দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লাগে বাসটির।





দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের তৎপরতায় আহতদের উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে পাঁচজন মহিলা রয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কটকে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে।





দুর্ঘটনার জেরে সমস্যায় পড়েন বাসের বাকি যাত্রীরাও। তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য পুলিশের উদ্যোগে অন্য একটি বাসের ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন: