রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর! পতাকা-ফেস্টুন ছেঁড়ার অভিযোগে উত্তপ্ত ফরিদপুর
প্রকাশকাল: 13 Nov 2026, 01:30 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
উপশিরোনাম: সিসি ক্যামেরার তারও ছিঁড়ে দেওয়ার অভিযোগ, ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ, তদন্ত শুরু
দুর্গাপুর: রাতের অন্ধকারে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের ফরিদপুরে। ৩৩ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। দলীয় কার্যালয়ে ঢুকে পতাকা, ফেস্টুন ছিঁড়ে ফেলার পাশাপাশি নেতৃত্বের ছবি নষ্ট করার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে।
বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে একদল দুষ্কৃতী তাদের দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। কার্যালয়ে থাকা দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয়। এমনকী বিজেপি নেতৃত্বের ছবি লাগানো ফেস্টুনও নষ্ট করা হয়েছে বলে দাবি। পাশাপাশি কার্যালয়ে লাগানো সিসি ক্যামেরার সংযোগের তারও ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের।
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে এই ভাঙচুর, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার তীব্র নিন্দা করেছেন দুর্গাপুরের ২ নম্বর মণ্ডলের বিজেপির সহ-সভাপতি নিরঞ্জন মণ্ডল। তাঁর অভিযোগ, শুধু দলীয় কার্যালয়েই ভাঙচুর নয়, বিজেপি নেতৃত্বের ছবিও ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি পুলিশের তদন্তের উপর আস্থা প্রকাশ করে দ্রুত পদক্ষেপের আবেদন করেছেন।
তবে এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। কোনও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ বা হামলার কারণও এখনও সামনে আসেনি। পুলিশি তদন্তের পরেই প্রকৃত ঘটনা পরিষ্কার হবে। আপাতত ফরিদপুরে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে।