পশ্চিম বর্ধমানে ২ হাজারের বেশি উপভোক্তা পেলেন আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা, কৃতজ্ঞতা প্রকাশ বিধায়ক অরিজিৎ রায়ের - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

পশ্চিম বর্ধমানে ২ হাজারের বেশি উপভোক্তা পেলেন আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা, কৃতজ্ঞতা প্রকাশ বিধায়ক অরিজিৎ রায়ের

প্রকাশকাল: 13 Nov 2026, 04:34 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
আসানসোল: পশ্চিমবঙ্গ সরকারের আবাস যোজনা প্রকল্পে বড়সড় আর্থিক সহায়তা পেলেন পশ্চিম বর্ধমান জেলার ২ হাজারেরও বেশি উপভোক্তা। শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কার্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠান ও বৈঠয়ের আয়োজন করা হয়। সেখানে উপভোক্তাদের হাতে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।





অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পন্নাম্বালম, বারাবনি বিধানসভার বিধায়ক অরিজিৎ রায়-সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।





অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অরিজিৎ রায় বলেন, “আবাসের ভিত্তিই ভবিষ্যতের ভিত।” তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যজুড়ে প্রায় ৭ লক্ষ পরিবারকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির আওতায় ৬০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।





এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিধায়ক। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের মাথার উপর স্থায়ী ছাদের ব্যবস্থা করতে রাজ্য সরকারের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবাস যোজনার মাধ্যমে বহু পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথ আরও প্রশস্ত হবে।

শেয়ার করুন: