আসানসোলে বিনামূল্যে র‍্যাবিস টিকাকরণ ও সচেতনতা অভিযান - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

আসানসোলে বিনামূল্যে র‍্যাবিস টিকাকরণ ও সচেতনতা অভিযান

প্রকাশকাল: 30 Sep 2026, 07:11 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
আসানসোল: বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের সহযোগিতায় এবং দুই স্বেচ্ছাসেবী সংস্থা ‘WINGS & CLAWS’ ও ‘AYUDAR’-এর উদ্যোগে চলছে বিনামূল্যে টিকাকরণ, নির্বীজকরণ ও জলাতঙ্ক সম্পর্কে সচেতনতা অভিযান। দুই সংস্থার স্বেচ্ছাসেবীরা এই মানবিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।





বিশ্ব জলাতঙ্ক দিবসটি লুই পাস্তুরের জন্মদিন উপলক্ষে পালিত হয়। এই উপলক্ষে গতকাল রানিগঞ্জে একটি বিনামূল্যে টিকাকরণ ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এরপর আজ আসানসোলের বিএনআর, রবীন্দ্র ভবনের বিপরীতে আয়োজন করা হয় বিশেষ টিকাকরণ ও সচেতনতা কর্মসূচির।





অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এরপর ত্রিবর্ণের বেলুন আকাশে উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা জলাতঙ্ক প্রতিরোধে নিয়মিত টিকাকরণ, পথকুকুরের নির্বীজকরণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।





কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রী সোমনাথ মণ্ডল, ডা. ইন্দ্রনীল মুখার্জি, শ্রীমতি মহুয়া মুখার্জি, শ্রী শান্তনু গড়াই, শ্রী কমলেশ সিং এবং শ্রী বিশ্বজিৎ মুখার্জি-সহ বহু স্বেচ্ছাসেবী ও কর্মী।





আয়োজকদের বক্তব্য, জলাতঙ্ক একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো টিকাকরণ, প্রাণীদের নির্বীজকরণ এবং সাধারণ মানুষের মধ্যে সঠিক সচেতনতা গড়ে তুলতে পারলেই এই রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে এই বিনামূল্যের টিকাকরণ ও সচেতনতা কর্মসূচি চালিয়ে যাওয়া হচ্ছে।

শেয়ার করুন: