নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের আসানসোল শাখা-র সাংস্কৃতিক প্রতিযোগিতা - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
অন্য চোখে

নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের আসানসোল শাখা-র সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশকাল: 01 Oct 2026, 12:09 PM রিপোর্টার: কলমে: উৎপল সিনহা
News Image
সম্প্রতি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন-এর আসানসোল শাখা-র উদ্যোগে অনুষ্ঠিত হলো সংগঠনের বার্ষিক ( ২০২৬ ) সাংস্কৃতিক প্রতিযোগিতা।


আসানসোলের হটন রোড ও গরাই রোডের সংযোগস্থলে অবস্থিত


লোকনাথ ভবন-এ সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল এই প্রতিযোগিতা গত ৫ এবং ৬ সেপ্টেম্বর।


প্রথম দিন ছিল আবৃত্তি প্রতিযোগিতা এবং দ্বিতীয় দিন ছিল অঙ্কন ও সঙ্গীত প্রতিযোগিতা। দু'দিনব্যাপী


এই প্রতিযোগিতায় প্রতিযোগী এবং তাদের অভিভাবকদের উপস্থিতি ছিল নজরকাড়া। তিন শতাধিক ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রথম দিন আবৃত্তির বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উৎপল সিনহা এবং লিপিকা দত্ত। দ্বিতীয় দিন সঙ্গীতের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শর্বরী সেনশর্মা এবং প্রলয় ভট্টাচার্য।


প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা ভাষার চর্চা তথা প্রচার ও প্রসারের ক্ষেত্রে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন-এর ধারাবাহিক অবদান অনস্বীকার্য। আসানসোল শাখাও যথেষ্ট আন্তরিকতার সঙ্গেই সংগঠনের দায়িত্ব পালন করে চলেছে ধারাবাহিকভাবে।

শেয়ার করুন: