দুর্গাপুজোকে কেন্দ্র করে বিবাদ ও গুলি, পুলিশের অভিযানে আটক ৭
প্রকাশকাল: 01 Oct 2026, 03:19 PM
রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
আসানসোল : দুর্গাপুজোকে কেন্দ্র করে বিবাদ ও গুলিচালনার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ধেমোমেন এলাকা। ঘটনার পরই তৎপর হয়ে ওঠে পুলিশ। এই ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। আজ ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ধেমোমেন এলাকায় দুর্গাপুজোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিবাদের সূত্রপাত হয়। প্রথমে বচসা শুরু হলেও ক্রমশ তা উত্তপ্ত পরিস্থিতির রূপ নেয়। অভিযোগ, বিবাদের জেরে এলাকায় গুলিচালনার ঘটনাও ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ভিত্তিতে সাতজনকে আটক করা হয়। পরবর্তী সময়ে তাঁদের আইনি প্রক্রিয়া মেনে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঠিক কী কারণে এই বিবাদের সূত্রপাত, গুলিচালনার ঘটনায় কারা জড়িত এবং ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের উৎস কী, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনাএড়াতে পুলিশি নজরদারিও বাড়ানো হয়েছে।
দুর্গাপুজোকে কেন্দ্র করে এই বিবাদ ও গুলিচালনার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।