পুজোর আগেই কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম? কেন্দ্রের ইঙ্গিতে বাড়ছে আশা - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
দেশ

পুজোর আগেই কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম? কেন্দ্রের ইঙ্গিতে বাড়ছে আশা

প্রকাশকাল: 02 Oct 2026, 01:01 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
নয়া দিল্লি: পুজোর আগে সাধারণ মানুষের জন্য আসতে পারে স্বস্তির খবর। ফের কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম—এমনই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী।





বৃহস্পতিবার, ১ অক্টোবর জ্বালানির দাম নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, গত কয়েক বছরে কেন্দ্র সরকার একাধিক দফায় পেট্রোল-ডিজেলের উপর কর কমিয়েছে। এর মধ্যে রয়েছে ২০২১ সালের নভেম্বর, ২০২২ সালের মে এবং ২০২৬ সালের ১০ মার্চের সিদ্ধান্ত। সম্প্রতি পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক লিটার প্রতি ১০ টাকা করে কমানো হয়েছে বলেও জানান তিনি।





মন্ত্রী বলেন, শুল্ক কমানোর ফলে সরকারের রাজস্বে প্রভাব পড়েছে। তবে সাধারণ মানুষের উপর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার প্রভাব যাতে কম পড়ে, তা নিশ্চিত করার পাশাপাশি দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।





কমতে পারে জ্বালানির দাম?





পেট্রোল-ডিজেলের দাম ফের কমার সম্ভাবনা নিয়ে হরদীপ সিং পুরী জানান, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বর্তমানে ব্যারেল প্রতি প্রায় ৯৫ ডলারে নেমে এসেছে। একইসঙ্গে জ্বালানির সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে।





এই পরিস্থিতিতে আগামী দিনে জ্বালানির দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে বলে ইঙ্গিত দেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে কবে থেকে এবং কত টাকা করে পেট্রোল-ডিজেলের দাম কমবে, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট ঘোষণা করা হয়নি।





অন্যদিকে, পেট্রোলিয়াম সেক্রেটারি জানিয়েছেন, বেসরকারি সংস্থাগুলির জ্বালানি বিক্রির ক্ষেত্রে কোনও বিধিনিষেধ নেই।





পুজোর মরশুমের আগে যদি জ্বালানির দাম কমে, তাহলে পরিবহণ খরচ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে তার প্রভাব পড়তে পারে—এমন প্রত্যাশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।

শেয়ার করুন: