হীরাপুর থানার ওয়াগন কলোনীতে শিশু নির্যাতনের ঘটনা, মুখ খুললেন পরিবারের সদস্য - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
আসানসোল

হীরাপুর থানার ওয়াগন কলোনীতে শিশু নির্যাতনের ঘটনা, মুখ খুললেন পরিবারের সদস্য

প্রকাশকাল: 02 Oct 2026, 03:44 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
বার্নপুরে নাবালিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, গ্রেফতার এক ব্যক্তি





আসানসোল, বার্নপুর: বার্নপুরের ওয়াগন কলোনি এলাকায় এক নাবালিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গত মঙ্গলবার। এই ঘটনায় শঙ্কর মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হিরাপুর থানার পুলিশ।





পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিরাপুর থানার অন্তর্গত বার্নপুরের ওয়াগন কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার ঘটনার বিষয়ে হিরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। তদন্তের ভিত্তিতে অভিযুক্ত শঙ্কর মণ্ডলকে গ্রেফতার করা হয়।





গ্রেফতারের পর মঙ্গলবারই অভিযুক্তকে আসানসোল আদালতে পেশ করা হয়। আদালত অভিযুক্তকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। পুলিশ রিমান্ডে নিয়ে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।





এই মামলার তদন্তকারী আধিকারিক তপন নায়ক। অভিযোগের সত্যতা, ঘটনার প্রকৃত পরিস্থিতি এবং এর সঙ্গে জড়িত অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ।





উল্লেখ্য, এই ঘটনা সম্পর্কে নির্যাতিতার পরিবারের সঙ্গে সেদিন যোগাযোগ করা যায় নি। আজ আমাদের 365 সিটি নিউজ-এর প্রতিনিধির সাথে সেদিনের ঘটনার বিবরণ বর্ণনা করেন নির্যাতিতার পরিবারের সদস্য।

শেয়ার করুন: