নবম আসানসোল কথাভাষ্য নাট্যোৎসবে জমজমাট পাঁচ নাটক, দর্শকদের স্বতঃস্ফূর্ত সাড়া - 365 City News
365 City News Logo
3 6 5 CITYNEWS YOUR CITY. YOUR VOICE. 365 DAYS. | A CITY ENTERTAINMENT INITIATIVE
লোড হচ্ছে...
--°C
00:00:00 AM
Sponsored Advertisement
অন্য চোখে

নবম আসানসোল কথাভাষ্য নাট্যোৎসবে জমজমাট পাঁচ নাটক, দর্শকদের স্বতঃস্ফূর্ত সাড়া

প্রকাশকাল: 03 Oct 2026, 12:24 PM রিপোর্টার: সিটি নিউজ ডেস্ক
News Image
খুব সম্প্রতি আসানসোল শিল্পাঞ্চলে এ উৎযাপিত হয়ে গেলো নবম আসানসোল কথাভাষ্য নাট্যৎসব ৷ ২০ ও ২১শে সেপ্টেম্বর ২০২৬,রবিবার ও সোমবার এই দুদিন আসানসোলের নাট্যমোদী মানুষ উপভোগ করলেন জমজমাট ৫ টি নাটক যেগুলো হলো উত্তরপাড়া উত্তরায়ন প্রযোজিত "মুক্তবিহঙ্গ" , গোবরডাঙ্গা মৃদঙ্গম প্রযোজিত "ছায়াকৃত", আসানসোল রেপার্টারি থিয়েটার প্রযোজিত "এরপর কে?", যুগের যাত্রী, চন্দননগর প্রযোজিত "রঘু ডাকাতের চিঠি" এবং সাথে ছিল আয়োজক দলের নিজস্ব প্রযোজনা "ফেরা" ৷


উৎসবের উদ্বোধন করেন আসানসোলের স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব শ্রী স্বপন বিশ্বাস মহাশয় ৷ দর্শকদের স্বতঃস্ফূর্ত উৎসাহ ও ভালোবাসা ছিল দেখার মতো ৷


আসানসোল কথাভাষ্য এর কর্ণধার শ্রী তাপস দত্ত এই উৎসবের সাফল্যের সমস্ত কৃতিত্ব দর্শকদের দিয়েছেন এবং আগামী বছর আবার নাট্যৎসব করার আগ্রহ প্রকাশ করেছেন |

শেয়ার করুন: